বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু পরিবেশ সংরক্ষণে কাপ্তাই জোনের বিশেষ উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পর্তুগালকে হতাশার সাগরে ভাসিয়ে ইতিহাস গড়ল কঙ্গো মোরেলগঞ্জে নির্বাহী অফিসারের সাথে মা সংসদের সভা অনুষ্ঠিত মার্কিন অবরোধ ভেঙে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ১১ জাহাজ

সিরাজগঞ্জ সদর বাসীর এই ভোগান্তির শেষ কবে?

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খানঃ

প্রায় আড়াই বছর যাবত নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (কাটাওয়ব্দা হতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ পর্যন্ত) ৪-লেনে উন্নীতকরন এর প্রকল্প এর কাজ অগ্রগতি কচ্ছপ গতিতে আগাচ্ছে। বাজার স্টেশন ফুয়ারা চত্বর থেকে কোর্ট এর গেট পর্যন্ত ৪-লেনের নতুন রাস্তা হওয়ার কথা। এই রাস্তাটি হলে সিরাজগঞ্জ শহর বাসীর যানযটের অবসান ঘটবে। আন্তনগর বাস যখনি শহরের মাঝে দিয়ে প্রদক্ষিণ করে তখনি মৌসুমি হলের চাপা মোড়ের জন্য বাজার স্টেশন থেকে প্রায় কোর্ট এর গেট পর্যন্ত জ্যাম লেগে যায়। সেই পরিপেক্ষিতে ২০১৯ সালের জুন মাসের দিকে প্রথম রাস্তার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের জন্য সরকারি ভাবে চার ধারা নোটিশ দেয়া হয়। তারপর ২০২০ সালের জানুয়ারি মাসের দিকে সাত ধারা নোটিশ দেয়া হয়। তারপর থেকে কাজের কোনো অগ্রগতি দেখাই যাচ্ছে বললেই চলে। এদিকে জমির মালিক পক্ষও বিপাকে পরে আছে। তারা জমি গুলোতে নতুন করে কোনো স্থাপনা তৈরী করতে পারছে না। সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে জানা যায় ফান্ডে যথেষ্ট পরিমান টাকা নেই। সেই কারনে কাজ স্থগিত হয়ে আছে।
তাই সরকারি উর্ধতন কর্মকর্তা ও সরকার দলীয় নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষন করছি উপরিযুক্ত ব্যবস্থা গ্রহন করে সিরাজগঞ্জ বাসীর ভোগান্তির অবসান করতে সাহায্য করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ