সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

ডোমার (নীলফামারী)প্রতিনিধি ঃ

বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার ( ১২জুন) বিকেলে চিলাহাটি বাজার রেলঘুন্টি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ রবিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা জামায়াতের অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল কাদিম।

শ্রমিক কল্যান ফেডারেশনের ডোমার উপজেলার সভাপতি সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে যুব বিভাগের ডোমার উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল হক, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের আমীর খলিলুর রহমান, কেতকীবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর রইসুল ইসলাম, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গাজী মোতালেব হোসেন, এনসিপির জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, ডোমার উপজেলা এনসিপি’র সিনিয়র সমন্বয়ক ইউনুস আলী সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সীমান্ত এলাকায় পুশ-ইন, সীমান্ত হত্যা সহ ভারতীয় মুসলিমদের উপর নির্যাত বন্ধের জোর দাবী জানান বক্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ