শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে হিজাব পরে বাড়িতে ঢুকে সম্পদ সংক্রান্ত ঘটনায় করতে গিয়ে আটক যুবক বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ: আবেদনের সময় বাড়ল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, চলছে চূড়ান্ত গণনা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবির রিজভী বাংলাদেশের রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা ও সুযোগ-সুবিধা: এক নজরে বিস্তারিত রাষ্ট্রপতি নির্বাচন: গণতন্ত্র নিয়ন্ত্রিত বলে মন্তব্য অলি আহমদের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আয়কর রিটার্ন দাখিল: কোন সাতটি খাতের আয় রিটার্নে উল্লেখ করা জরুরি? দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ঃ

বড়পুকুরিয়া কোল মাইন স্কুলের সহকারী শিক্ষক (প্রাথমিক স্তর) মোঃ মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচার করায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে শিক্ষক মোস্তাফিজার রহমানের সংবাদ সম্মেলন।

বড়পুকুরিয়া কোল-মাইন স্কুলের সহকারী শিক্ষক (প্রাথমিক স্তর) মোঃ মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে একটি কুচক্রমহল গত ০১/০৭/২০২৬ ইং তারিখ বুধবার সোস্যাল মিডিয়ায় একটি মিথ্যা সংবাদ ছড়িয়ে দেন। এতে মোস্তাফিজার রহমানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হয়।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরে বলেন, আমি বড়পুকুরিয়া কোল-মাইন স্কুলের সহকারী শিক্ষক (প্রাথমিক স্তর) দীর্ঘ ২ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে কর্মরত রয়েছি। প্রতিটি ছাত্র-ছাত্রীদেরকে আমি আমার ছেলে মেয়েদের মতো লেখাপড়ায় উপযোগী করে তুলছি।

যাতে করে এই বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে। এখানে যাতে এলাকার ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার জন্য এগিয়ে আসে এবং সুনামের সাথে ভালো পড়াশোনা করে বেরিয়ে যেতে পারে। সেজন্য প্রত্যেকটি শিক্ষক আমরা সর্বাত¦ক সহযোগিতা করে যাচ্ছি। যেহেতু সরকার প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। ভালো ফলাফল করলে এই বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে, আমি ও আমার সহপাঠীরা সে ক্ষেত্রে লেখাপড়ার দিকে ছাত্র-ছাত্রীদেরকে মনোযোগ দেওয়ার আহ্বান করছি। আমার পারিবারিক সমস্যার কারণে আমার স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এর সুযোগ নিয়ে কিছু অসৎ ব্যক্তি আমার ভিডিও করে সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেয়।

এই ঘটনা আদৌ সত্য নয়, এটা ডাহা মিথ্যা ও ভিত্তিহীন। আমার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য কিছু অসৎ ব্যক্তি সোস্যাল মিডিয়ায় গুজব রটিয়েছে। এ রুপ কোনো ঘটনায় ঘটেনি। আমি এই সোস্যাল মিডিয়ায় প্রচারিত সংবাদটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের সংবাদ প্রচার করলে আমি শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ