দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি ভরিতে বেড়েছে চার হাজার ৩৭৪ টাকা। সে হিসেবে এখন থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গয়নার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অপরদিকে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও বেড়েছে।
গত শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, আজ রোববার (৫ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায় মিলছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলছে দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বেচাকেনা হয়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ এক লাখ ৫০ হাজার ২৩২ টাকায় কেনাবেচা হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।