শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের পুনর্বাসনের আগে বিচারের দাবি হাসনাত আবদুল্লাহর ৭ নভেম্বরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপি-র ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুই সদস্যের মৃত্যু এআই যুগে সফটওয়্যারের কোয়ালিটি নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ ব্যাংক এশিয়ায় কল সেন্টার ম্যানেজার পদে নিয়োগ রাষ্ট্রপতি: ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি অর্জন সম্ভব সিলেট টেস্টে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে যত রেকর্ড হৃদয়ের রেকর্ড ২৪২ রানে ভর করে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ

হরিরামপুরে যুবলীগ নেতার ওপর হামলায় মামলা দায়ের

প্রতিবেদকের নাম
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহ্বায়ক ফরিদ মোল্লার ওপর প্রতিপক্ষের হামলায় মামলা করেছেন হামলায় আহত যুবলীগ নেতা ফরিদ মোল্লা বাদী ৬ জনকে আসামী করে ফৌজদারি আদালতে মামলা দায়ের করেন।
৯ এপ্রিল (মঙ্গলবার) মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান (৫৫)। উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের শেখ মাইনদাইরার ছেলে এরশাদ আলী (৪৮), আন্ধারমানিক গ্রামের আজার উদ্দিনের ছেলে রানা চৌধুরী (২৬) বকচর গ্রামের সমেজদ্দির ছেলে মাসুম মিয়া (২৮), দাশকান্দি বয়ড়া গ্রামের সিদ্দিক মোল্লার ছোলে মিলন মিয়া (২৬) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে নাসির উদ্দীন (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের নেতৃতত্বে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে জাতীয় নির্বাচনের পর থেকেই নৌকার সমর্থকদের ওপর হামলা একের পর জুলুম অত্যাচার করছে। গত ৪ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় দেওয়ান সাইদুর রহমানের হুকুৃমে তার পালিত গুন্ডা বাহিনী দিয়ে যুবলীগ নেতা ফরিদ মোল্লার ওপর হামলা চালায়। পিস্তল, লোহার রডসহ এদেশী অস্ত্র নিয়ে হামলা করে ফরিদ মোল্লাকে আহত করে। এ সময় যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহমেদ রজ্জব ফরিদকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধরক মারধর করা হয়।
ইফতারের পূর্বে ছাত্রলীগ নেতা জনি খানের উপরও হামলা করে আহত করা হয়।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগে হরিরামপুর উপজেলার প্রয়াত নেতৃবৃন্দের স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান লিল্টুর সাথে উপজেলা যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা। দোয়া ও ইফতার মাহফিল শেষে উপজেলা চত্বরে শহীদ মিনারের সামনে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের সমর্থক এরশাদের নেতৃত্বে ১০/১৫ জন অতর্কিতভাবে হামলা করে। হামলায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা ও আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় আহমেদ রজ্জব আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ