রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ রাষ্ট্র সংস্কার আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় স্বার্থ ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ক্যারিয়ার এক্সপোর ষষ্ঠ আসর অনুষ্ঠিত সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা

হোমনায় কুকুরের কামড়ে ৩০ জন আহতের ঘটনার পর অবশেষে জলাতঙ্ক রোধে টিকাদান শুরু

হোমনা প্রতিনিধি (কুমিল্লা)ঃ

কুমিল্লার হোমনা পৌরসভায় এ মাসের শুরুতেই পাগলা কুকুরের কামড়ে দুই দিনে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনার পর, অবশেষে আজ সোমবার থেকে শুরু হয়েছে ব্যাপক টিকাদান কর্মসূচি। সে সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডে কুকুরের অতর্কিত আক্রমণে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং হাসপাতালে ভ্যাকসিন সংকটের কারণে আক্রান্তদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছিল। তৎকালীন এই জনদুর্ভোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসনের বিশেষ নজরে কাড়ে।

তারই প্রেক্ষিতে আজ থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলামের তত্ত¡াবধানে এই বিশেষ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

এলাকাবাসীর সুরক্ষায় উপজেলার প্রায় ৮০০ কুকুরকে এই ভ্যাকসিনের আওতায় আনা হবে। কার্যক্রমটি দ্রæত সম্পন্ন করতে মাঠে নেমেছে দুইটি বিশেষ টিম, যার প্রতিটি দলে ২ জন ডগ ক্যাচার ও ১ জন ভ্যাকসিনেটর কাজ করছেন। প্রশাসনের নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় আতঙ্কিত বাসিন্দারা।

এই উদ্যোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, এ মাসের শুরুর ঘটনার পর জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। উপজেলার প্রায় ৮০০ কুকুরকে ভ্যাকসিনের আওতায় এনে হোমনাকে জলাতঙ্কমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম জানান, দক্ষ ডগ ক্যাচার ও ভ্যাকসিনেটরদের নিয়ে দুইটি টিম মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। সুপরিকল্পিতভাবে এই টিকাদান সম্পন্ন করে কুকুরের মাধ্যমে জলাতঙ্ক ছড়ানোর ঝুঁকি পুরোপুরি দূর করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ