বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

৪০ দিনের কর্মসূচীর কাজ শুরু

প্রতিবেদকের নাম

মোঃ মাহবুবুল আলম খাঁন (মুরাদ):

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নতুন বছরের কার্য্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সদস্যদের কর্মসৃজন প্রকল্পের কাজ যৌথভাবে উদ্বোধন করা হয়। ৮ই জানুয়ারি শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সৃজনশীল ৪০ দিনের কাজের কর্মসূচী উদ্বোধন করলেন- রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান। এই কর্মসূচীর আওতায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের কাঁচা রাস্তা সংস্করণের কাজ হাতে নিয়েছে ইউনিয়ন পরিষদ। তন্মধ্যে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম লক্ষীকোলা পাকার মাথা হতে ডুমরাই পাকা রাস্তা পর্যন্ত মাটির কাজ শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরির্ষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আব্দুল হান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম সাংবাদিক মোঃ শামীম খান সাংবাদিক মোঃ রেজাউল করিম খান। ৯নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য শরিফুল ইসলাম (শরিফ), ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইমদাদুল হক তালুকদার (রানা), ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান ও মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম। এছাড়াও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত ইউপি সদস্য মোছাঃ হালিমা বেগম, মোঃ সেলিম রেজা। এলাকার শতাধিক গণ্য মান্য ব্যাক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ