ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবির নেপথ্যে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার সকালে মিরপুরে মেট্রোরেলের পিলারে ‘জুলাই গ্রাফিতি’ রিমেক কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এই অভিযোগ করেন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন।
প্রশাসক জানান, অটোরিকশা চলাচলের দাবিতে সোচ্চার ওই রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের মালিকানাতেই রয়েছে প্রায় ৭০০ অটোরিকশা। তিনি বলেন, সাধারণত সাধারণ মানুষ অটোরিকশা নিয়ে আন্দোলনে নামে না। কিন্তু বড় দলের শীর্ষ নেতার এমন দাবি হাস্যকর। এর পেছনে মূলত অসাধু বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে তারই ৭০০ অটোরিকশা রয়েছে।
প্রশাসক আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকে দিয়ে রাজধানী ঢাকার পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তিনি জানান, রাজধানীর ভাঙা ফুটপাতগুলো পর্যায়ক্রমে সংস্কার করে চলাচলের জন্য দৃষ্টিনন্দন করে তোলা হবে।
গ্রাফিতি কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে শৈল্পিক গ্রাফিতি সম্পন্ন করা হচ্ছে। এতে রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না; যারা দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, তাদেরই গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হবে। তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে।