সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সৌজন্য সাক্ষাৎ সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু: সিলেটকে পর্যটন ‘হাব’ হিসেবে গড়তে কাজ করছে সরকার: বানিজ্যমন্ত্রী হিলি সীমান্তে ছোলা বুট ও সরিষা উদ্ধারের একদিন পর ট্রাক চালক ও হেলপার সহ ৪ জনকে আটক নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সব শেষ তাপসের দেশবাসীর কাছে সাহায্যের আবেদন বিদ্যুতের লোডশেডিংয়ে দিশেহারা রৌমারী-রাজিবপুরের ৩ লাখ মানুষ প্রতিকারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক,প্রাইভেটকার জব্দ আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন কুড়িগ্রামের মোঘলবাসা নৌকা ঘাটে সাংবাদিককে হয়রানির অভিযোগ

রায়গঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার

মো: সুমন শেখ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জ রায়গঞ্জের নাঈম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সোনাখাড়ার খৈচালা বিলের পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন খৈচালা বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে।” উল্লেখ‌্য ১০ দিন আগে অটোচালক জাহের আকন্দের হত্যাকান্ডের আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।প্রকৃত আসামীদের গ্রেফতার করতে না পারায় এলাকার আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে দিনের পর দিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ