শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শপিংমল-দোকান খোলা রাখার নতুন সময় নির্ধারণ কালিয়াকৈরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা, হস্তান্তর প্রক্রিয়া চলছে ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আরটিভি’তে ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’ বিরামপুরে পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত খুলনায় ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের পুরস্কার প্রদান

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর ৩ সদস্য আটক. অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদকের নাম

খুলনা প্রতিনিধি ঃ অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

গত মঙ্গলবার ০৯ জুন সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেইট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আজ বুধবার ১০ জুন বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর থানাধীন কালিঞ্চি সুইচগেট সংলগ্ন এলাকায় অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে জোনাব বাহিনীর তিন সদস্যকে আটক করে।

পরবর্তীতে আটক বনদস্যুদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শ্যামনগর থানাধীন হরিণটানা খাল সংলগ্ন এলাকা হতে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক বনদস্যু আজিবার গাজী (৪৭) রবিউল গাজী (৪৪) এবং ফারুক হোসেন (৩৬) শ্যামনগর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ জোনাব বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতিসহ সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানা গেছে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক বনদস্যুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ