সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

মোরেলগঞ্জে ২৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসার উদ্যোগে পবিত্র কোরআনের সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১১জুন)সকালে উপজেলার সন্ন্যাসী বাজারে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসার এ অনুষ্ঠানে শিক্ষার্থী,অভিভাবক, আলেম-ওলামা,সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মূসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন,শিক্ষার্থীদের কোরআন হিফজ ও ইসলামী শিক্ষার অগ্রগতি তুলে ধরে তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষা বিস্তারে আনোয়ারুত তাহফিজ নূরানী ক্যাডেট মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, কোরআনের শিক্ষাকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন সম্ভব। তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও তাকওয়ার সঙ্গে জীবন পরিচালনার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,খাউলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুল ওয়াদুদ,মোঃ সাহাদাত হোসেন ফরাজী,মোঃ রফিকুল ইসলাম তালুকদার ও সিফাতুল্লাহ।

অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার পূর্বে ২৫জন শিক্ষার্থীকে বিশেষ সবক প্রদান করেন,মোরেলগঞ্জ মডেল মসজিদের ইমাম হাফজ মাওলানা আব্দুল্লাহ আল ফয়সাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ