রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপজুড়ে অর্থনৈতিক ও আবাসন সংকটে হাজারো মানুষের বিক্ষোভ গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএসসিসি নির্বাচনে কাউকে প্রার্থী ঘোষণা করিনি: মীর শাহে আলম বঙ্গোপসাগরে তেল-গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ সোমবার খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর থেকে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে হাসিনার ফেরা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন টঙ্গীতে শিশু নির্যাতনের মামলায় মাদ্রাসাশিক্ষকের জামিন আবেদন নাকচ দুই দেশ থেকে ৬ কার্গো এলএনজি কেনার অনুমোদন

চুয়াডাঙ্গায় তেল নিয়ে পালানোর সময় ধাওয়া খেয়ে আটক দুজন

প্রতিবেদকের নাম

চুয়াডাঙ্গায় টাকা পরিশোধ না করে জ্বালানি তেল নিয়ে পালানোর চেষ্টাকালে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে স্থানীয়রা। গত শুক্রবার রাতে সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক দুজন হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং নিয়ামতপুর গ্রামের শান্ত রহমান (২০)।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটের দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে অবস্থিত ‘চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনে’ দুটি মোটরসাইকেল নিয়ে আসেন ওই দুজন। সেখানে ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে কৌশলে পালিয়ে যান তাঁরা। এ সময় একজনের মবিল নেওয়ার অজুহাতে পাম্পের কর্মীকে ভেতরে পাঠানোর সুযোগ কাজে লাগান তাঁরা।

চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের মালিক তসলিম আরিফ জানান, ঘটনার পরপরই হাইওয়ে ফিলিং স্টেশন ও সরোজগঞ্জ এলাকার পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। রাত ১০টা ২৫ মিনিটের দিকে অভিযুক্তরা চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে গিয়ে পুনরায় একই কৌশলে ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করেন। তবে পূর্ব সংকেতের ভিত্তিতে স্থানীয়রা তাঁদের পিছু নেন এবং প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক করতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মালিকপক্ষের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ