দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হচ্ছে। রবিবার (২৫ অক্টোবর) পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন, যা আগে ২ হাজার পর্যটকের মধ্যে সীমাবদ্ধ ছিল। পর্যটকদের সুবিধার্থে এখন সেখানে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।