শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

প্রতিবেদকের নাম

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। আজ ভোর সাড়ে ৫টার দিকে বিশাল সেন্টারের সামনে পার্ক করা থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে গুলির আঘাতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত একটি কার্যালয় রয়েছে। সেখানেই গাড়িটি রাখা ছিল। দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে। যদিও ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। এরপর দেখলাম গাড়ির গ্লাসে গুলি লেগেছে।

ঘটনার সময়ের বর্ণনা দিয়ে আসিফ আকবর জানান, তিনি মগবাজারের অফিসে বড় ছেলের সঙ্গে কথা বলছিলেন। সিসি ক্যামেরায় অস্বাভাবিক কিছু দেখে নিচ থেকে সিকিউরিটি গার্ড তাকে গুলির বিষয়টি জানান। দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে তারা ৪-৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসিফের বাসায় গিয়েও কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। আসিফ আকবর বলেন, আমি সবসময়ই বিভিন্ন বিষয় নিয়ে সরব থাকি এবং প্রতিবাদ করি, তবে এ ধরনের ঘটনা ঘটবে তা ভাবিনি। কারো প্রতি আমার কোনো ব্যক্তিগত সন্দেহ নেই। পুলিশের তৎপরতার ওপর আমার আস্থা আছে, আশা করি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ৪/৫ মিনিটের মধ্যে তারা এসে হাজির হলে আমি নিচে নামি। তারা তদন্ত করেই বের করবে মূল বিষয় কি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ