প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী থাকছেন না। তাকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে এই রাষ্ট্রদূতকে সরিয়ে নেওয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলন নিয়ে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ৩৩টি উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের উদ্যোগে এই সংলাপটি অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থাদের উদ্যোগে জাতীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকের কাছে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো কোনো জাতীয় বা আন্তর্জাতিক ইস্যু নয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। কখন কোন রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে আনা হবে বা ডেকে পাঠানো হবে, সেটি একান্তই পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত বলে জানান শামা ওবায়েদ।