শনিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা দেখে কারখানার শ্রমিক ও স্থানীয়রা প্রথমে তা নেভানোর চেষ্টা চালান এবং দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে আরও চারটি ইউনিট যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসে ৯টি ইউনিট। পরে আরও ৪ ইউনিট যোগ দেয়।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাব ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শামীম আগুন নিয়ন্ত্রণে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।