সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমে ব্যারেলপ্রতি ১১৫ ডলার বরিশালে ভাড়া বাসায় অসুস্থ মায়ের মৃত্যু, স্বজনদের নিয়ে নানা প্রশ্ন চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দা সিলভা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জাপানের সহায়তায় প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ প্রধানমন্ত্রীর দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করল মন্ত্রণালয় শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে আদালতে নতুন মামলা ঠাকুরগাঁও উপনির্বাচন: শান্তি বজায় রাখতে মোতায়েন ২১ প্লাটুন বিজিবি জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি নির্বাচনে কাউকে প্রার্থী ঘোষণা করিনি: মীর শাহে আলম

প্রতিবেদকের নাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে কাউকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার দুপুরে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এমন কোনো ঘোষণা তিনি দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। সেখানে প্রতিমন্ত্রীকে ডিএসসিসির বর্তমান প্রশাসক আবদুস সালামকে মেয়র পদে প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিতে দেখা যায়। এ বিষয়ে প্রতিমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন, গত সোমবার রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি বর্তমান প্রশাসক আবদুস সালাম এবং কাউন্সিলর হাজি মকবুল টিপুকে নিয়ে কথা বলেছিলেন। তাঁর বক্তব্যটি আংশিকভাবে প্রচার হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি মূলত বলেছিলেন, ওই ব্যক্তিরা যদি নির্বাচনে দাঁড়ান, তবে যেন স্থানীয়রা তাঁদের সমর্থন করেন। তিনি ব্যক্তিগতভাবে কাউকে প্রার্থী ঘোষণা করেননি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত সোমবার রাজধানীর দয়াগঞ্জে ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করতে গিয়েছিলাম। বিভিন্ন গণমাধ্যমে সেখানে দেওয়া বক্তব্যের আংশিক প্রচার করা হয়েছে। মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে সিদ্ধান্ত হবে কাকে সমর্থন দেওয়া হবে।

মীর শাহে আলম আরও জানান, বর্তমান আইনি কাঠামো অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলের পক্ষ থেকে দলীয় প্রার্থী ঘোষণার সুযোগ নেই। এ ধরনের নির্বাচনে দল কেবল সমর্থন দিতে পারে। তিনি ঢাকা দক্ষিণ সিটির ক্ষেত্রে কাউকে সমর্থন দেওয়ার বা কোনো দল-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

এদিকে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয়ের ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন। তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী জানান, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ ছাড়াও স্বাস্থ্যশিবির ও চক্ষু চিকিৎসা কার্যক্রমসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ