সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি

মো: সুমন শেখ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ

সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের পাশ দিয়ে দীর্ঘদিনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ীসহ এলাকাবাসী। ১৪ জুন রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ থেকে ৬০ বছরের আগে প্রাকৃতিকভাবে সৃষ্ট খাল বন্ধ করে মৎস্য চাষ প্রকল্পের উন্নয়ন কাজ করছে।

২ টি করাতকল ১টি হ্যাচারি ও ৬০ এর অধিক বসতবাড়ি এবং ২টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়েছে বিপাকে। কারণ হিসাবে জানা যায়, নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সহকারী পরিচালক মাসুদ রানা তত্ত্বাবধানে পুকুর সংস্কারের কাজ চলছে, এতে করে তিনি অত্র খাল মাটি দিয়ে ভরাট করেছেন।

নিমগাছীতে এই খাল সংলগ্ন বসতবাড়ির মালিক পুতুল রানী, কার্তিক মাহাতো, দীপক পোদ্দার, স্বদীপ মালির বাড়িতে হাঁটু সমান পানি। অত্র ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ গুণ বলেন মাসুদের সেচ্ছাচারিতার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মুঠোফোনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি অসদ্বাচারণ করেন।

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, জনস্বার্থে খালের মাটি অপসারণ করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিমগাছী মৎস্য প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা এ বিষয়ে মুঠোফোন যোগাযোগ করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, পানি যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ