বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ অভিযানের ধারাবাহিকতায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার বিয়ে ছাড়াই সুখী এই বলিউড সুন্দরীরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার নাটোরে জুট মিলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার উলিপুরে বাইপাস সড়ক দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন নাটোরে তিন দিনব্যাপীঃ ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির দেশীয় ফলের সমাহার, ফল মেলা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য সহ রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন আর নেই

উলিপুরে বাইপাস সড়ক দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন করেছে উলিপুরের সর্বস্তরের জনগন ও বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটি। মঙ্গলবার উলিপুর মসজিদুল হুদা সংলগ্ন চৌরাস্তা মোড়ে প্রায় ৩ ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে স্থবির হয়ে পরে গোটা উপজেলা। বন্ধ হয়ে যায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের সব ধরনের যান চলাচল।

মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যাক্তিদের আলটিমেটাম দিয়ে বলেন, একনেক সভায় অনুমোদনকৃত এবং অর্থ বরাদ্দের ৩ বছর অতিবাহিত হলেও প্রকল্পের কাজ কেন শুরু করা হয়নি ? প্রশ্ন তোলেন কি এমন জটিলতায় শুরু হয়নি প্রকল্পের কাজ ? সকল জটিলতা নিরসন করে উলিপুরের সাড়ে ৪ লক্ষ সাধারণ মানুষের প্রাণের দাবি উলিপুর বাইপাস সড়ক প্রকল্পের কাজ সাত দিনের মধ্যে শুরু করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দিয়ে উলিপুরকে অচল করে সারাদেশের সাথে বিচ্ছিন্ন করে দেয়া হবে।

মানববন্ধনে অংশ নেয় উলিপুর বনিক সমিতি, দোকান কর্মচারি ইউনিয়ন, সম্মিলিত শিক্ষক পরিষদ, বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, রিক্্রা ও অটো রিক্্রা সমিতি, ইমারত শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক, উলিপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ, জামায়াতে ইসলামী, বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী. নারী ও শিশুসহ সকল স্তরের জনগন।

প্রায় আধা কিলোমিটার সড়কের দুইধারে রাস্তা অবরোধ করে চলা মানববন্ধনে উলিপুরের সাবেক মেয়র তারিক আবু আলা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম সাজু, সামছুন্নাহার, অ্যাডভোকেট কামাল কবির লিটন, ইকবাল হোসেন চাঁদ, হায়দার আলী মিয়া, নিজাম ইদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম, আবুল কালাম আজাদ, আব্দুল বাতেন, ফারুক আহমেদ, ওবায়দুর রহমান বুলবুল, নুর ইসলাম, নাঈম প্রমূখ।

উল্লেখ্য যে, ২০২৩ সালে একনেক সভায় অনুমোদনের পর সোয়া ৬৮ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেলেও প্রকল্পের শুরুতেই সংশ্লিষ্ট সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা অনুমোদিত নকশার ভিতরেই তিন মৌজায় তিন মাসের মধ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে তিনটি বহুতল ভবন নির্মাণ করে। সরকারি অর্থ হাতিয়ে নেয়ার অসৎ উদ্দেশ্যেই এ অপ তৎপরতা চালায় খোদ সড়ক বিভাগের চার ব্যক্তি। এমন ঘটনা এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ অবস্থায় রাতারাতি বহুতল বিল্ডিং নির্মাণের বিষয়টি তৎকালিন উলিপুর সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তরে এলাকাবাসী অভিযোগ করলে আটকে যায় জমি অধিগ্রহণের কাজ। এরপর দীর্ঘ ৩ বছরে প্রকল্পের কাজ শুরু করেনি সংশ্লিষ্ট কর্তপক্ষ।

এ প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ ইত্তেফাককে জানান, প্রথম দফায় ঢাকায় অনুমোদিত নকশাতেই বাইপাস সড়ক হবে। সড়ক ভিবাগের অসাধু ব্যাক্তিদের নির্মাণ করা ঐ ৩টি ভবন প্রসঙ্গে তিনি বলেন, যদি দূর্নীতির আশ্রয় নিয়ে কেই নকশার ভিতর ভবন নির্মাণ করে থাকে তাহলে ঐ ভবন বাদ দিয়েই রাস্তা নির্মাণ হবে। প্রকল্পের মেয়াদের বিষয়ে তিনি জানান, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৬ এর ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রকল্পের কাজ শুরু নিয়ে বলেন, বর্তমানে রাজস্ব বিভাগের আওতায় জমি অধিগ্রহনের বিষয়টি রয়েছে। জমি অধিগ্রহণ হলেই প্রকল্পের কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ