বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জলঢাকায় আরসিসি রাস্তার কাজে চরম অনিয়মের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা, এলাকাবাসীর মানববন্ধন দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’ উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ সিরাজগঞ্জে চিকিৎসককে গলাকেটে হত্যা, ১৫ বছর পরে দুইজনের যাবজ্জীবন জাতীয় সংলাপে বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের আহ্বান ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কুষ্টিয়ায় কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় প্রক্সি: ৪ জন আটক ইউবিএল এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

খুলনায় চিকিৎসা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম

খুলনা মহানগরীতে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ২৩ জুন বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় জানানো হয়, ইউনিসেফের সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নগরীর হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সমন্বিত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করছে। এর আওতায় চিকিৎসা বর্জ্যের নিরাপদ সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত চূড়ান্ত নিষ্পত্তির ব্যবস্থা গড়ে তোলা হবে।

বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আধুনিক ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে বিদ্যমান সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই ও উন্নত ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। তিনি বলেন, “আমরা খুলনাকে একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে চাই। এ লক্ষ্য অর্জনে সবার আন্তরিক সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মহানগরীর সব খাতে সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়।

সভায় জানানো হয়, খুলনা বিভাগের ৮ থেকে ১০টি জেলার মানুষ চিকিৎসাসেবার জন্য এই মহানগরীতে আসেন। ফলে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকর ও টেকসই ব্যবস্থা গড়ে উঠলে নগরবাসীর পাশাপাশি বৃহত্তর অঞ্চলের মানুষও উপকৃত হবেন।

প্রকল্পের দীর্ঘমেয়াদি সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে বলেও ঘোষণা দেন কেসিসি প্রশাসক। একই সঙ্গে তিনি নগরবাসীকে পরিবেশ সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম।

কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম এবং ইউনিসেফ-খুলনার চিফ মো. কাওসার আহমেদ।

সভা সঞ্চালনা করেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান। এ সময় মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ