শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যশোরে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু খুলনায় বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চৈতালী চক্রবর্তী কার এজন্ডা বাস্তবায়ন করতে চায় ! শিশু ইসমাইলকে বেত দিয়ে অত্যন্ত নিষ্ঠুর ভাবে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা

খুলনা নগরীতে ২টি গোডাউনে অভিযান ২৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

খুলনা প্রতিনিধি ঃ

খুলনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২টি গোডাউন থেকে ২ হাজার ৫৪২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ২৪ জুন দুপুরে খুলনা বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ ও পরিদর্শক মোঃ আসিফ আলম এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কেমিস্ট তানভীর হায়দার, পরিদর্শক মারুফ বিল­াহসহ বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীরা।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন মেট্রোপলিটন পুলিশ, খুলনা, র‌্যাব-৬, খুলনা এবং আনসার ও ভিডিপির সদস্যরা।

অভিযানের সময় বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল­াশি চালিয়ে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও মজুতের বিষয়টি খতিয়ে দেখা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, একবার ব্যবহারযোগ্য নিষিদ্ধ পলিথিন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের পলিথিন ব্যবহারের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মাটি ও পানিদূষণ বাড়ে। তাই পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে সংশ্লিষ্টদের পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও ব্যবহারের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর বলে সতর্ক করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ