শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ যশোরে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু খুলনায় বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত চৈতালী চক্রবর্তী কার এজন্ডা বাস্তবায়ন করতে চায় ! শিশু ইসমাইলকে বেত দিয়ে অত্যন্ত নিষ্ঠুর ভাবে মারধরের ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ’ ৩৬ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস গোলাম আহমাদ মোর্তজা ও পিনাকী ভট্টাচার্য: ইতিহাস অনুসন্ধানের নতুন ধারা

নাটোরে ড্রাম ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

নাটোর প্রতিনিধি ঃ

নাটোরের সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কে বালুবোঝাই একটি ড্রাম ট্রাকের পেছনে পণ্যবাহী কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বন্দর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ (৫৯) নাটোর সদর উপজেলার কালিকাপুর আমহাটি এলাকার মৃত একদেলের ছেলে। তিনি প্রাণ এগ্রো লিমিটেডের কর্মচারী ছিলেন। আহত কাভার্ড ভ্যানচালক শাহাদাত হোসেন (২৪) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভোরে বন্দর আমতলা এলাকায় রাস্তার পাশে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়া থেকে নাটোরগামী প্রাণ এগ্রো লিমিটেডের একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় কাভার্ড ভ্যানে থাকা প্রাণ এগ্রো লিমিটেডের কর্মচারী আব্দুল মজিদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চালক শাহাদাত হোসেন কেবিনের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। পরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি জাকির হোসেন।

স্থানীয়দের মতে, মহাসড়কে দাঁড়িয়ে থাকা ভারী যানবাহন এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ