রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে কারখানার (মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল) ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, এলাকাবাসীর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বিশ্বকাপে এখন পর্যন্ত যেসব দল বিদায় নিয়েছে জর্ডান ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু কেপ ভার্দের রূপকথার যাত্রা অব্যাহত, নকআউটে প্রতিপক্ষ আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রের্কড ৪৩ বস্তা টাকা

নরওয়েকে ৪-১ গোলে হারালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক ঃ

উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ানো ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিকের দেখা পেলেন ফ্রান্সের উসমান দেম্বেলে। প্রথমার্ধে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত তারকাসমৃদ্ধ ফ্রান্সের বিপক্ষে আর পেরে উঠেনি নরওয়ে। বড় ব্যবধানে হেরে রাউন্ড অব ৩২-এ ফ্রান্সের সঙ্গী হয়েছে তারা।

‘আই’ গ্রুপের শেষ খেলায় নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে একবার জালের দেখা পেয়েছে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে নরওয়ে। শেষ ৩২-এ তাদেরকে মোকাবিলা করতে হবে ‘ই’ গ্রুপের রানার্সআপ আইভরি কোস্টকে।

তিন খেলায় শতভাগ জয়ে ৯ পয়েন্ট পাওয়া ফ্রান্সের প্রতিপক্ষ নির্ধারণ হবে তৃতীয় সেরা হয়ে পরের রাউন্ডে ওঠা ৮ দলের মধ্য থেকে। গ্রুপ পর্ব শেষেই সাবেক দুইবারের চ্যাম্পিয়নরা জানতে পারবে তারা কাকে পাচ্ছে।

নরওয়ের বিপক্ষে দেম্বেলে এবারের বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক করলেন। এর আগে আর্জেন্টিনার লিওনেল মেসি ও কানাডার জনাথন ডেভিস হ্যাটট্রিক করেন। এ নিয়ে টুর্নামেন্টে মোট ৪ গোল হলো দেম্বেলের। তবে আসরের সর্বোচ্চ গোল এখনও লিওনেল মেসির দখলে (৫ গোল)।

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে চলা ম্যাচে আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড এবং আলেকসান্ডার সরলথদের মতো তারকা খেলোয়াড়দের না রেখে চমক উপহার দেন নরওয়ের কোচ স্টালে সোলবাকেন। তবে আসল চমক ম্যাচ শুরুর পর দেখান ফ্রান্সের দেম্বেলে, দুয়ে, এমবাপেরা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে ৪ গোল করা কিলিয়ান এমবাপে এদিন সংখ্যাটা বাড়াতে না পারলেও দুটি গোলে সহায়তা করেছেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। কিক অফের পর ২৩ সেকেন্ডের মাথায় এমবাপের শট, যদিও বল ফিরে আসে দূরের পোস্টে লেগে। চতুর্থ মিনিটে ফ্রান্স মিডফিল্ডার কোনের শট আটকান নরওয়ের গোলকিপার এগিল সেলভিক। তবে তিন মিনিট পর দেম্বেলের শটের জবাব দিতে পারেননি তিনি। ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে জোরালো শটে নরওয়ের গোলকিপারকে বোকা বানান।

১৪ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ হারায় নরওয়ে। ফ্রেডরিক অউরেস্নেসের লং বল বক্সে পা দিয়ে মাটিতে নামান জর্গেন স্ট্র্যান্ড লারসেন। এরপর ড্রপ খাওয়া বলে পরে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তিন মিনিট পর এমবাপেকে গোলবঞ্চিত রাখেন নওয়ের গোলকিপার।

২০ মিনিটে দেম্বেলের গোলে লিড দ্বিগুণ করে ফ্রান্স। মাঝ মাঠ থেকে এমবাপের থ্রু বল ধরে বক্সের কয়েকগজ সামনে থেকে বা পায়ের গতিময় শটে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন দেম্বেলে। পরের মিনিটে ব্যবধান ২-১ করেন নরওয়ের মিডফিল্ডার থেলোনিয়াস আসগার্ড। বা প্রান্ত ধরে বক্সে ঢুকে নিচু শটে জাল কাপাঁন এই মিডফিল্ডার।

আক্রমণ, প্রতি-আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২২ মিনিটের মধ্যে দুই দল শট নেয় মোট ১৫টি। যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। তবে ম্যাচের উত্তেজনা থামাতেই যেন হাজির নতুন নিয়মের হাইড্রেশন ব্রেক। যদিও এই ব্রেক ম্যাচের উত্তেজনা থামাতে পারেনি। ৩২ মিনিটেই দারুণ গোলে হ্যাটট্র্রিক করেন দেম্বেলে। বক্সে বল পেয়ে প্রতিপক্ষের তিনজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে আঘাত হানেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে খেলা শুরুর পর মিনিটের হিসেবে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের দেখা পেলেন দেম্বেলে। এর আগে ১৯৫৪ বিশ্বকাপে অস্ট্রিয়ার এরিক প্রোবস্ট ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। সেটি ছিল চেকোস্লোভাকিয়ার বিপক্ষে। আজ ম্যাচ শুরুর ৩২ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলেন ফ্রান্স ফরোয়ার্ড।

বোস্টনে এই ম্যাচে গোলবন্যার আভাস ছিল দ্বিতীয়ার্ধেও। ৫০ মিনিটে নেওয়া নরওয়ের ফরোয়ার্ড লারসেনের পেনাল্টি ঠেকিয়ে দেন ফ্রান্স গোলকিপার মাইক মাইনান। দুই মিনিট পর বল নিয়ে ছুটছিলেন এমবাপে। সামনে কেবল নরওয়ের গোলকিপার, এরপর দারুণ ক্ষীপ্রতায় এমবাপেকে থামিয়ে দেন ২৮ বছর বয়সী এই নরওয়েজিয়ান।

গোলের জন্য মরিয়া দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ৫৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এমবাপের শট চলে যায় পোস্টের উপরে দিয়ে। ৭২ মিনিটে ওস্কার ববের নিচু শট ঝাপিয়ে বিপদমুক্ত করেন মাইনান।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বাইলাইনের কাছ থেকে বক্সে চমৎকার এক ক্রস বাড়ান ব্র্যাডলি বারকোলা। সেখানে ওত পেতে থাকা তরুণ দুয়ে লাফিয়ে উঠে নিখুঁত এক হেডে বল পাঠিয়ে দেন জালের কোণায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ