শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে কারখানার (মাসুম ট্রেড ইন্টারন্যাশনাল) ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, এলাকাবাসীর দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বিশ্বকাপে এখন পর্যন্ত যেসব দল বিদায় নিয়েছে জর্ডান ম্যাচের আগে সুখবর পেল আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে হামের উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু কেপ ভার্দের রূপকথার যাত্রা অব্যাহত, নকআউটে প্রতিপক্ষ আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের পাগলা মসজিদের দানবাক্সে মিলল রের্কড ৪৩ বস্তা টাকা

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা

নিউজডেস্ক ঃ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আজ (২৭ জুন) শনিবার আলজাজিরার প্রতিবেদনে আইআরজিসির বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও আইআরজিসির বরাতে হামলার বিষয়টি প্রচার করেছে।

এক বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি এই আগ্রাসন আবারও পুনরাবৃত্তি হয়, তবে আমাদের জবাব আরও ব্যাপক হবে। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের টেলিগ্রাম পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে।

তবে এই বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে আইআরজিসিও হামলার লক্ষ্যবস্তু বা অভিযানের বিস্তারিত প্রকাশ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ