উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে গেছে স্পেন। গোলটি করেছেন অ্যালেক্স বায়েনা।
এই গোলে বড় ভুল করেছেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ডান দিক থেকে মার্কোস লোরেন্তে নিচু করে বল বাড়ান বায়েনার উদ্দেশে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরেই শট নেন বাইনা।
বলটি দুই হাত দিয়ে ঠেকিয়েছিলেন মুসলেরা। কিন্তু সেটি তাঁর হাত ফসকে ধীরে ধীরে গড়িয়ে জালে ঢুকে যায়।