পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।
অফিসের বসের অপমান সহ্য করতে না পেরে আত্মসম্মান রক্ষার্থে চাকরি ছেড়ে দেয় নাহিয়ান। হতাশা আর বেকারত্বের গ্লানি নিয়ে বাসায় ফিরতেই সে বড় এক চমকের মুখোমুখি হয়— মেঘা বিয়ের সাজে সেজে তার জন্য অপেক্ষা করছে। মেঘা তখনই তাকে বিয়ে করতে বললে প্রতিষ্ঠিত না হয়ে বেকার অবস্থায় বিয়ে করতে অস্বীকৃতি জানায় নাহিয়ান। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুজনের ভালোবাসার মাঝে শুরু হয় ভুল বোঝাবুঝি, মান-অভিমান আর মানসিক টানাপোড়েন। এই সংকটের মাঝেই মেঘার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় এবং সে তার স্বপ্নের আর্কিটেকচার বিষয়ে পড়ার সুযোগ পেয়ে যায়। একদিকে মেঘার জীবনে স্বপ্নপূরণের আনন্দ, অন্যদিকে নাহিয়ানের মনে বেকারত্বের হতাশা। সব মিলিয়ে তাদের সম্পর্কটি এখন এক কঠিন দোলাচলে। এখন সব বাধা পেরিয়ে মেঘা-নাহিয়ান বিয়ে করবে, নাকি ওদের মাঝে তৈরি হবে নতুন কোনো দূরত্বের দেয়াল?
সম্পর্কটি এখন এক কঠিন দোলাচলে। এখন সব বাধা পেরিয়ে মেঘা-নাহিয়ান বিয়ে করবে, নাকি ওদের মাঝে তৈরি হবে নতুন কোনো দূরত্বের দেয়াল?
এই সাপ্তাহের গল্প: নাহিয়ান আবারও বাড়ি ছেড়ে চলে যায়। ছেলের এমন আচরণে বাবা শাফায়েত রশীদ প্রচুর রেগে যায়। এরই মধ্যে হাবিব নামের একজন নাহিয়ানের পিয়নের চাকরি করার একটি ভিডিও শাফায়াতের মোবাইলে পাঠালে ভিডিওটি দেখে তার রাগ ও হতাশা আরও বেড়ে যায়। এদিকে, মেঘার মা তার মেয়ের কাছে ফিরে আসায় মা- মেয়েতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঠিক তখনই নাহিয়ান ফিরে এসে মেঘার মাকে দেখে চমকে যায়। মেঘার মা কি ওদের একসাথে থাকা মেনে নিবে নাকি মেঘাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে?