সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনে গুরুত্ব দিচ্ছে সরকার জনপ্রতি ঋণের বোঝা ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা: জাতীয় সংসদে অর্থমন্ত্রী ফেনীতে পুলিশ পরিচয়ে মোবাইল তল্লাশি: তিন যুবক কারাগারে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকাবাসীর মাথাপিছু আয় ৫,১৬৩ ডলার, ডিসিসিআইয়ের নতুন সূচক প্রকাশ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৩তম মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন জোহেইরি মোলা মাদরাসা শিক্ষার আধুনিকায়নে সংস্কার ও অপপ্রচার রোধের আহ্বান ওলামা পরিষদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে প্রসিকিউশন লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু চট্টগ্রামের সীতাকুণ্ডে অপরাধ পরিস্থিতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে নতুন উদ্বেগ

দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’

বিনোদন ডেস্ক ঃ

পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিস্ রায়ের নির্দেশনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।

এই সাপ্তাহের গল্প: পরম্পরা নাটকের গল্পের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ নাহিয়ান। সে ঢাকায় ফিরে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সংগ্রাম করে। তার আধুনিক জীবনযাপন ও চিন্তাভাবনার সাথে তাদের যৌথ পরিবারের সদস্যদের মতপার্থক্য দেখা দেয়। গেম ডেভেলপার হওয়ার স্বপ্ন থাকলেও পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়ার বাধ্যবাধকতা তাকে মানসিকভাবে বিপর্যস্থ করে তোলে। নাহিয়ানের জীবনের এই টানাপোড়েন আরও জটিল হয়ে ওঠে ফুফাতো বোন রাশা এবং সহপাঠী মেঘার উপস্থিতিতে।

পারিবারিক সিদ্ধান্তে যখন রাশার সাথে নাহিয়ানের বিয়ের আয়োজন চলছিল, ঠিক তখনই নিজের বিয়ের আসর থেকে পালিয়ে আসা মেঘার নাটকীয় আগমন সব সমীকরণ ওলটপালট করে দেয়। পরিবারের মতামত উপেক্ষা করে রাশার সাথে বিয়ে ভেঙ্গে দিয়ে মেঘাকে নিয়ে অজানার উদ্দেশ্যে বাড়ি ছাড়ে নাহিয়ান। বাবার বিত্ত-বৈভব, আভিজাত্য আর বিলাসী জীবন পেছনে ফেলে ছোট একটি রুমে শুরু হয় তাদের কঠিন জীবনযুদ্ধ। একদিকে পরিবার ও রাশার সাথে বিচ্ছেদের ক্ষত, অন্যদিকে মেঘাকে নিয়ে টিকে থাকার রূঢ় বাস্তবতা। নাহিয়ানের এই লড়াকু জীবন আর পারিবারিক ঐতিহ্যের টান শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে দাঁড় করাবে, তা নিয়েই এগিয়ে চলে ‘পরম্পরা’র গল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ