বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“গফরগাঁও এর রাবেয়া হাই স্কুল এর মোঃ আফাজ উদ্দিনের নামে প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহার এর অভিযোগ” মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ, মানববন্ধন ১০২তম জন্মবার্ষিকী : জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের নাম যাদু মিয়া জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ ও সমাবেশ দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরম্পরা’ বরিশালে নব নিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ, এবং কার্যালয়ে তালা গাংনীতে মাটির নিচে পুতে রাখা স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার -১ এনসিপি’র সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ যশোরে মোবাইলের জন্য মার সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ, মানববন্ধন

সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ

মাদকদ্রব্য বিক্রয় ও সেবন বন্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডবাসী। মাদকের আস্তানা ওয়ার্ডে রাখবো না, মাদক ব্যবসায়ীর ঠাঁই এই ওয়ার্ডে হবে না এ স্লোগানে মঙ্গলবার দুপুরে (৭ জুলাই) দুঘন্টা ব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা মোড় ইউনিটের সভাপতি আব্দুস সামাদ, ক্রীড়াবিদ সৈয়দপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সেনা সদস্য রুহুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর সাবিহা সুলতানা, এলাকাবাসী এনামুল হক ও আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনটি বেলা ১২টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। এসময় বক্তারা বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডে ওয়াপদা মোড়, নতুনহাট, ঘোড়াঘাট, গোলাহাট ইত্যাদি এলাকায় ব্যাপকহারে মাদকের বিস্তার ঘটেছে। প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদকদ্রব্য। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঝে মধ্যে পুলিশ লোক দেখানো অভিযানে গ্রেপ্তার করছেন চুনোপুঁটি মাদকসেবীদের। মুলহোতারা থেকে যাচ্ছেন পর্দার আড়ালে। মুল মাদক বিক্রেতাদের সাথে পুলিশের গোপন চুক্তি আছে বলেই মাদকের বড় ব্যবসায়িরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে বলে বক্তব্যে জানানো হয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী যে কোনো আন্দোলনকে স্বাগত জানাই আমরা। প্রয়োজনে এলাকায় সমাবেশ ও মাদকবিরোধী প্রতিবাদ সভা করলেও পুলিশ সহযোগিতা করে আসছে। এলাকায় জনসচেতনতার জন্য এলাকাবাসী কাজ করলে পুলিশের অনেক সহায়ক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ