বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর গণপরিবহন ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক: জেরুজালেমে কমছে কূটনৈতিক উপস্থিতি ঢালিউডের অ্যাকশন ধারার জনক জসীমের ২৭তম প্রয়াণ দিবস চট্টগ্রামে কাল চালু হচ্ছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক এল নিনোর প্রভাবে সংকটাপন্ন দেশগুলোর পাশে আইএমএফ জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, তীব্র হচ্ছে লোডশেডিং গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেক্সিমকো গ্রুপের পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ২৮ অনির্দিষ্টকাল রোহিঙ্গা বোঝা বহন করা অসম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝালকাঠির রাজাপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা

প্রতিবেদকের নাম

ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কুদ্দুস খান (৪৫)। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের খাল পাড়ের বাজার রোডে এই হামলার ঘটনা ঘটে। আহত কুদ্দুস খান শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার বাসিন্দা মৃত আব্দুর রশিদ খানের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্যমতে, অসুস্থ আত্মীয়কে দেখতে ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রাজাপুর সদরে এসেছিলেন কুদ্দুস। পথে মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে গেলে ভাতিজাকে তেল আনতে পাম্পে পাঠান তিনি। এরপর একা হেঁটে ওষুধ কিনতে ইসলামিয়া ফার্মেসির দিকে যাওয়ার সময় উপজেলা সদরের খাল পাড়ের বাজার রোডে মনা স্টারশপের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রাই তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানিয়েছেন, হামলার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

কুদ্দুস খান (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ