মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজ: আবাসন ব্যবস্থাপনায় নতুন নিয়ম ও মানদণ্ড ঘোষণা সৌদি আরবের প্রেক্ষাপট: আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণ বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী উপসচিব পদে পদোন্নতি পেলেন প্রশাসনের ২৭৭ কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান ১২ মাসে ২৩ কেজি ওজন কমালেন নেহা ধুপিয়া: মায়েদের জন্য দিলেন বিশেষ বার্তা ঝিনাইদহের মহেশপুরে তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষ উদ্ধার করল প্রশাসন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ প্রকৌশলীকে লটারির মাধ্যমে একযোগে বদলি প্রেক্ষাপট: সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আল-কায়েদা বিষয়ক প্রতিবেদন অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করল সামিট এলএনজি টার্মিনাল

প্রতিবেদকের নাম

সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ প্রক্রিয়া চালু করা হয়। শুরুতে জাতীয় গ্রিডে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে টার্মিনালটি থেকে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তখন প্রতিদিন সর্বোচ্চ ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ধাপে ধাপে সরবরাহের এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে চলমান গ্যাস সংকট মোকাবিলায় তা বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে উত্তাল সমুদ্রের কারণে টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছিল। পরিস্থিতি বিবেচনায় কার্গোটি সরিয়ে নেওয়ায় সামিটের সরবরাহ বন্ধ হয়ে যায়, যা দেশে গ্যাস সংকটকে আরও প্রকট করে তোলে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিভিন্ন শিল্পকারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের ঘাটতি দেখা দেয়। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরাও কম চাপের কারণে রান্নাবান্নার কাজে চরম ভোগান্তিতে পড়েন।

বর্তমানে সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের প্রাপ্যতা কিছুটা বৃদ্ধি পাবে। ধাপে ধাপে সরবরাহ ৫৫০ মিলিয়ন ঘনফুটের পূর্ণ সক্ষমতায় পৌঁছালে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করছেন জ্বালানি খাতের সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ