শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ রাষ্ট্র সংস্কার আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় স্বার্থ ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ক্যারিয়ার এক্সপোর ষষ্ঠ আসর অনুষ্ঠিত সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে টাইগারদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক মাইলফলক যোগ করল।

আজ রোববার (১৬ আগস্ট) ম্যাচ শেষে যখন বাংলাদেশ দল জয়ের উল্লাসে মাতোয়ারা, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অবিস্মরণীয় অর্জনের খবর পাওয়ার পরপরই তিনি ভিডিও কলের মাধ্যমে দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের মাঠে তাদের হারিয়ে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের অদম্য মনোবল, আত্মবিশ্বাস এবং সম্মিলিত প্রচেষ্টাই এই অভাবনীয় সাফল্য বয়ে এনেছে। ভিডিও কলে কথা বলার সময় প্রধানমন্ত্রী দলের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের ওয়েলকাম করার জন্য।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ