শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতার কাশীপুরে এক মাস ধরে পানিহীন মুসলিম কলোনি, স্থানীয়দের অভিযোগ বিজেপির বিধায়কের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির: পুলিশ সদর দপ্তরে ত্রৈমাসিক সম্মেলন পিওকে ভারতের দখলে নেওয়া উচিত, যাদবপুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ জন প্রেক্ষাপট: ভালো আইনজীবী হতে শুধু আইন পড়লেই হবে না, মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর প্রেক্ষাপট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত নেপালে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পেলেন অপু বিশ্বাস আল তাউনকে হারিয়ে জয়ের ধারায় আল নাসর, হাজার গোলের পথে রোনালদো খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহই আমার প্রধান লক্ষ্য: খাদ্যমন্ত্রী শহীদদের স্বপ্ন পূরণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের ৬৪ জেলার তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে নতুন দায়িত্ব

প্রতিবেদকের নাম

দেশের ৬৪টি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে নতুন দায়িত্ব প্রদান করেছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই গেজেটে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত এসব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপগণ নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এছাড়া সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তদারকি ও সমন্বয় করবেন তারা। প্রয়োজনে তারা জেলা পর্যায়ে আয়োজিত বিভিন্ন সভায় অংশগ্রহণ করে দিকনির্দেশনা দিতে পারবেন।

নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ (রাজশাহী ও নাটোর), ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন (লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়), আব্দুল আউয়াল মিন্টু (লক্ষ্মীপুর), নিতাই রায় চৌধুরী (চুয়াডাঙ্গা), খন্দকার আবদুল মুক্তাদির (হবিগঞ্জ), আরিফুল হক চৌধুরী (মৌলভীবাজার), মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (চট্টগ্রাম), এম রশিদুজ্জামান মিল্লাত (শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা), আসাদুল হাবিব দুলু (ঠাকুরগাঁও ও দিনাজপুর), মো. আসাদুজ্জামান (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট) এবং জাকারিয়া তাহের (ফেনী ও নোয়াখালী)।

তালিকায় আরও রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল (মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ), সাচিং প্রু (কক্সবাজার), মো. শরীফুল আলম (টাঙ্গাইল ও নরসিংদী), শামা ওবায়েদ ইসলাম (মাদারীপুর ও শরীয়তপুর), অনিন্দ্য ইসলাম অমিত (মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ), আব্দুল বারী (বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ), সুলতান সালাউদ্দিন টুকু (ঢাকা), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি), হাবিবুর রশিদ (গাজীপুর ও নারায়ণগঞ্জ) এবং মো. রাজীব আহসান (বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর)।

এছাড়া মীর শাহে আলম (রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম), ফারজানা শারমিন (সিরাজগঞ্জ ও পাবনা), শেখ ফরিদুল ইসলাম (যশোর, মাগুরা ও নড়াইল), ইয়াসের খান চৌধুরী (জামালপুর ও কিশোরগঞ্জ), আহমেদ সোহেল মঞ্জুর (বরিশাল, ভোলা ও ঝালকাঠি), মোহাম্মদ শামীম কায়সার (জয়পুরহাট ও নওগাঁ), আলহাজ্ব মো. জি কে গউস (সিলেট ও সুনামগঞ্জ), মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ (রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ) এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর) বিভিন্ন জেলার দায়িত্ব পেয়েছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসনসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ