বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষে আহত ১০ গাজীপুরে বাবার মৃত্যু: পলাতক তরুণ আটক, স্থানীয়দের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী: ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে শিক্ষক থেকে শিক্ষার্থী: যুক্তরাজ্যে উচ্চশিক্ষার অভিজ্ঞতায় মিঞা মহসিন ৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব জাপানের ব্যাংক গভর্নরকে প্রধানমন্ত্রীর পায়রায় গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি

প্রতিবেদকের নাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ হালনাগাদকৃত এই তথ্য তুলে ধরেন। নতুন তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন। গতবারের তুলনায় এবার ভোটার সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয় এবং ২৭ আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করা হয়েছে। পরবর্তীতে ২৮ আগস্টের মধ্যে আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত তালিকায় সংযোজন করে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

ইসি সচিব জানান, আগামী সেপ্টেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। এরপর নভেম্বর মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় কমিশন। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে ভোট গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চাকরির আরও তথ্য: ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ