শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তিন দশকের দাম্পত্য: মৌসুমীর প্রতি ভালোবাসার কথা জানালেন ওমর সানী তরুণরাই পারে দেশকে বদলে দিতে, ডেঙ্গু প্রতিরোধে আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়ায় ৩২ জন গ্রেপ্তার সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ: এটি নিপীড়নমূলক ভুবন তৈরির ঝুঁকি বাড়াবে মৌলভীবাজারে তরুণীর মৃত্যু: চিরকুটে লিখে গেলেন মানসিক কষ্টের কথা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৫০০ হাসপাতালে অনিয়ম বরদাশত করা হবে না, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর সিএমএইচে চিকিৎসাধীন আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

প্রতিবেদকের নাম

রাজধানীর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। সরকার প্রতি লিটার তেলের দাম ২০৪ টাকা নির্ধারণ করে দিলেও খুচরা পর্যায়ে এর পর্যাপ্ত সরবরাহ নেই। মুদি দোকানিদের অভিযোগ, কোম্পানিগুলোতে অর্ডার দেওয়ার পরও তেল পেতে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

নিত্যপণ্যের বাজারে আটা ও ময়দার দামও ঊর্ধ্বমুখী। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, বর্তমানে প্রতি কেজি খোলা আটা ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগেও ছিল ৪৫ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে আটার দাম ৩ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ময়দার দামও। প্রতি কেজি খোলা ময়দা আগে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৬৫ থেকে ৭০ টাকায় কিনতে হচ্ছে। এছাড়া প্যাকেটজাত ময়দার দাম বেড়ে এখন প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকায় দাঁড়িয়েছে, যা এক মাস আগে ছিল ৬৫ থেকে ৭৫ টাকা।

বাজারে অন্যান্য নিত্যপণ্যের দামও চড়া। বর্তমানে প্রতি ডজন ফার্মের ডিম ১৫০ টাকা এবং প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মাছ ও সবজির উচ্চমূল্য নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ