সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিন একসঙ্গে থাকায় দম্পতিদের মধ্যে যে ৫ পরিবর্তন আসে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০ জন জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির দক্ষিণ গফরগাঁও বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন বিক্রয়ে সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য আন্দোলনের নামে সহিংসতাকারীদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৯ নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু পোশাকশিল্পের অস্থিরতা রুখতে সরকারের কঠোর পদক্ষেপ দাবি জামায়াত আমিরের শিক্ষা ক্যাডার প্রশিক্ষণে ঘাটতির দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী

পোশাকশিল্পের অস্থিরতা রুখতে সরকারের কঠোর পদক্ষেপ দাবি জামায়াত আমিরের

প্রতিবেদকের নাম

দেশের পোশাকশিল্প খাতে চলমান অস্থিরতা নিরসনে সরকারকে কঠোর ও বলিষ্ঠ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বিভিন্ন শিল্পাঞ্চলে যে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের। কোনো মালিক বা শ্রমিক কারখানা ধ্বংস করে নিজেদের দাবি আদায় করতে পারেন না, আর সাধারণ শ্রমিকরা এমন ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত নন বলেও তিনি বিশ্বাস করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করে পোশাক খাতকে ধ্বংস করার জন্য কোনো মহল ষড়যন্ত্র চালাচ্ছে বলে মনে হচ্ছে। এই ধান্দাবাজ ও ষড়যন্ত্রকারীদের রুখতে সরকারকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এরই মধ্যে পরিস্থিতি বিবেচনায় প্রায় ৬০০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সামনে শীত মৌসুমকে কেন্দ্র করে পোশাকশিল্পে যে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়, তা নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বর্তমান সংকট মোকাবিলায় তিনি সব পক্ষকে, বিশেষ করে মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ ধৈর্য ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ