সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ডি-থ্রি ট্রফির নিলামে রেকর্ড পয়েন্টে শরীফুলকে কিনল সিটিজেন ব্যাংক সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে এলিজাকে মনোনয়ন দিল বিএনপি সুলাইমানিয়ায় জোড়া স্বর্ণের হাতছানি: এশিয়া কাপ আর্চারির ফাইনালে বাংলাদেশ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তেহরানে বৈঠকে মক্কা জোটের শীর্ষ নেতারা সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশে পুনরায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল আইজিপি -: সরকার যদি ‘অ্যালাউ’ করে আমরা ক্রসফায়ারও করব বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা: অপেক্ষা ফেডের সিদ্ধান্তের

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে এলিজাকে মনোনয়ন দিল বিএনপি

প্রতিবেদকের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে বিএনপি ও তাদের জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানকে চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতা সরদার সুলতান মাহমুদ একজন সাবেক সংসদ সদস্য ছিলেন।

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এই নির্বাচনকে সামনে রেখে গত ১৬ অক্টোবর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৭০ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং তাদের মধ্যে ৬৮ জন আবেদন জমা দেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এরপর ২৭ অক্টোবর বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের পর যদি একমাত্র বৈধ প্রার্থী হিসেবে এলিজা জামান অবশিষ্ট থাকেন, তবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। এরপর আসনটিতে উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য যে, এলিজা জামান বিগত জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর, নাজিরপুর ও ইন্দুরকানি) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন চেয়েছিলেন। তবে সেবার শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়ন পাননি। এবার সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে তাকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ