সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটারকে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ, আটক ১ সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত বিএনপির এলিজা জামান নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের খনি আবিষ্কার দীর্ঘদিন একসঙ্গে থাকায় দম্পতিদের মধ্যে যে ৫ পরিবর্তন আসে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০ জন জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির দক্ষিণ গফরগাঁও বেগম রাবেয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন বিক্রয়ে সাবেক অন্তর্বর্তীকালীন কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য আন্দোলনের নামে সহিংসতাকারীদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৯

আন্দোলনের নামে সহিংসতাকারীদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

পোশাক শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন বর্তমানে চলছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, শ্রমিকদের প্রধান দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা, যা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অথচ বর্তমানে যারা আন্দোলনের নামে সড়ক-মহাসড়ক অবরোধসহ সহিংসতায় লিপ্ত, তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। পুলিশের হাতে আটক মুখোশধারীরাও রাজনৈতিক স্লোগান দিচ্ছে বলে জানান তিনি। সোমবার (২ নভেম্বর) বিকালে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা দেখেছি মুখোশধারী যারা গ্রেফতার হয়েছে, তারা ওখানে রাজনৈতিক স্লোগান দিয়েছে।

এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গার্মেন্টস মালিক নেতারা। বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। নতুন মজুরি নির্ধারণে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং তাদের প্রথম সভা দ্রুততম সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। বাস্তবতার নিরিখে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের কথা বিবেচনা করেই এই মজুরি নির্ধারণ করা হবে বলে জানান তিনি। সোমবার সেই বোর্ডের প্রথম সভা হতে পারে অথবা সম্ভাব্য খুব স্বল্পতম সময়ের মধ্যে তারা বসবেন। আশা করি, তারা সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে ন্যূনতম মজুরি ঠিক করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শ্রমিকদের বিষয়গুলো অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। যাতে করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়। তাই বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের অসন্তোষের সুযোগ নেই।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর এখন শ্রমিক নেতাদের সঙ্গেও সরকারের আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ