বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের ১৩৬ মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজের ঘোষণা দক্ষিণ বাড্ডায় নিউ বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা পোশাক শিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী শীতকালে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও বিজয়ী হলেন সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর মানহীন মেডিকেল কলেজ স্থাপনে ছাড় নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন প্রযুক্তি মন্ত্রী: ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৬ ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহানকে ডিবি কার্যালয়ে স্থানান্তর

শীতকালে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

প্রতিবেদকের নাম

চলতি শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। এর মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহের পাশাপাশি দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী তিন মাসের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে শীতের শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে নদ-নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। তবে এই সময়ে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

দীর্ঘমেয়াদী এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এই সময়ের মধ্যে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নভেম্বর মাসে দেশের মাটির আর্দ্রতা ২৫ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনায় স্বাভাবিকের চেয়ে কিছুটা কম এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে।

অক্টোবর মাসের আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, গত মাসে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। চলতি বছরের ৯ অক্টোবর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেয়। ওই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হয়েছিল, যার মধ্যে একটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেয়। ঘূর্ণিঝড়টি প্রবল থেকে অতি প্রবল রূপ ধারণ করে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে। মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যায়।

২ অক্টোবর সিলেটের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ৬৪ মিলিমিটার রেকর্ড করা হয়।

তাপমাত্রার তথ্যে দেখা যায়, অক্টোবরে সিলেট অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং ২৭ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। গত মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ১ দশমিক ৮, শূন্য দশমিক ৪ ও ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আবহাওয়া অধিদপ্তর জলবায়ু মডেল, উপাত্ত বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সংস্থার তথ্য সমন্বয় করে এই পূর্বাভাস তৈরি করেছে। সিলেটে ১৭ অক্টোবর ওই মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আবহাওয়ার এ পূর্বাভাস তৈরিতে প্রাপ্ত আবহাওয়া উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়ার বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষণ, জলবায়ু মডেল, এল-নিনো ও লা-নিনার অবস্থা এবং আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস পর্যালোচনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ