শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে চাঞ্চল্য: পরিবারের অভিযোগের মুখে স্বামী আটক তাহসিফের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে বান্ধবী দিশা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে পলাতকদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন মোহিত মালিক ফ্রান্সে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ: গ্রেপ্তার ৪৪৮ শিগগিরই জানতে পারবেন: ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের শর্টকাটে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিবেদকের নাম

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজ এবং ‘জয় বাংলা’ নামের অপর একটি জাহাজের নামকরণ বদলে নতুন তালিকা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। এছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজটি ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজটি ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ নামে পরিচিত হবে। অন্যদিকে, ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের নির্দেশ পাওয়ার পর কোস্টগার্ড কর্তৃপক্ষ প্রস্তাবিত নতুন নামগুলো মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর বিষয়টি গতকাল চিঠি দিয়ে কোস্টগার্ডকে অবহিত করা হয়। সে অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, নতুন নামকরণ করা এই চার ব্যক্তিই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। তারা দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযানে অংশ নিয়ে দায়িত্ব পালনকালে শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ