মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মোদি সঙ্গে দেখা হলে চোখাচোখি এড়িয়ে যান, আত্মজীবনীতে বললেন সোনিয়া গান্ধী ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন শিবিরের সুবিধাবাদী রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, ভিডিও ভাইরাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে বিশ্ব উন্নয়নে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মানহীন বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম

স্টাফ রি‌পোর্টার  : আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে রাজধানীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশনায় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি ও সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আল-আমিন বলেন, “বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা মির্জা আব্বাস ভাইয়ের নির্দেশনায় ছাত্রদল রাজপথে যেকোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। আওয়ামী লীগ দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু ছাত্রদলের নেতা-কর্মীরা বেঁচে থাকতে তাদের এই নৈরাজ্যবাদী এজেন্ডা এদেশের মাটিতে সফল হতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং আগামীতেও যেকোনো রাজপথের লড়াইয়ে তারা অগ্রভাগে থাকবে। দেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের সব ধরনের দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ও এর আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ