বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি কার্ড লক নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন শর্ট সার্কিট থেকে হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী: পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি, শর্ট সার্কিট হতে পারে নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন করা হবে না: ডেপুটি স্পিকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে বিচারকের সন্তানকে প্রাণনাশের রায়ে একজনের মৃত্যুদণ্ড মোবাইল কোর্ট কার্যক্রমে স্বচ্ছতা আনতে মিডিয়া সেল গঠনের নির্দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন ট্রাইব্যুনালে হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউল আহসানের

কক্সবাজার আদালতে আইনজীবী ও সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম

কক্সবাজার আদালত প্রাঙ্গণে মঙ্গলবার সকালে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। সেখানে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আদালতে হাজির করা হলে কয়েকজন আইনজীবী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীরা আইনজীবীদের ওপর চড়াও হন এবং তাদের মারধর ও নাজেহাল করেন বলে অভিযোগ উঠেছে। একই দিনে আদালত চত্বরে দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফান হোসাইনের ওপরও হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য শহর ছাত্রদলের নেতা রহিমুল্লাহ খান রানাকে দায়ী করেছেন ওই সাংবাদিক। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় রেহেনুমা ও তার স্বামীসহ কয়েকজন গুরুতর আহত হন।

গ্রেফতার হওয়া নুরুল বশরকে এর আগে সোমবার সন্ধ্যায় টেকনাফ পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে পুলিশ আটক করেছিল। এর আগে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে নুরুল বশরকে গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ।

২০২৪ সালের ৩ জুনও তিনি একবার গ্রেফতার হয়েছিলেন।

দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় টেকনাফ থানায় তার ব্যাপক প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে।

তিনি সে সময় বহু মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন বলেও দাবি করা হচ্ছে। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদার বিল এলাকায় এক ভাড়া বাসা দখলের চেষ্টার ঘটনায়ও তার বিরুদ্ধে টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

সাংবাদিক এরফান হোসাইন জানান, তিনি টেকনাফের এক আওয়ামী লীগ নেতাকে আদালতে আনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন। কিন্তু সেখানে ছাত্রদল নেতা রহিমুল্লাহ খান রানার নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালান। এরফানের অভিযোগ, তার বাবার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরেই তাকে আগে থেকে হুমকি দেওয়া হয়েছিল এবং বিকালে আদালত প্রাঙ্গণে দেখতে পেয়েই তার ওপর হামলা চালানো হয়। যদিও জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান তাকে রক্ষা করেন বলে জানিয়েছেন এই সাংবাদিক। তবে অভিযুক্ত রহিমুল্লাহ খান রানা তার বিরুদ্ধে আনা এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

আইনজীবীদের ওপর এমন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এই সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এখানে রাজনৈতিক দলের সমর্থক থাকলেও তারা সবাই আইনজীবী হিসেবেই পরিচিত। বিবৃতিতে উল্লেখ করা হয়, আইনজীবীরা তাদের পেশাগত মর্যাদা ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর এবং মঙ্গলবার সকালে সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে নাজেহাল করায় তারা আতঙ্কিত। সমিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কোনো দল কখনো করেনি, এখনো করে না।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট দলের লোকজন আদালতে জড়ো হয়ে বিশৃঙ্খলা করছে’—এমন খবর পেয়েই ছাত্রদলের কিছু নেতা-কর্মী সেখানে গিয়েছেন। তবে আইনজীবীদের ওপর কোনো হামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তিনি আরও বলেন, জেলা আইনজীবী সমিতি যেহেতু বিবৃতি দিয়েছে, তাই এমন কোনো ঘটনা ঘটে থাকলে তারা বিষয়টি খতিয়ে দেখবেন। পৃথক এসব ঘটনায় আদালত প্রাঙ্গণে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ