বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রী: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে এআই শিক্ষা ১৬ নভেম্বর ইউপি নির্বাচন ও স্মার্ট কার্ড নিয়ে ইসির বৈঠক গাজীপুরের শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তায় আনসার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত স্বরাষ্ট্রমন্ত্রী: টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৭: ফি ও পরীক্ষার নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ায় চড়ছে বিশ্ববাজারে স্বর্ণের দাম দুজন আইসিইউতে, একজন লাইফ সাপোর্টে: নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় আগুন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজুর রহমান

প্রতিবেদকের নাম

গত বছরের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া বিতর্কিত পরিস্থিতির রেশ এখনো কাটেনি। নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয়। সেই ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি তুলেছিল বাংলাদেশ, যার ফলে শেষ পর্যন্ত টুর্নামেন্টেই অংশ নেয়নি বাংলাদেশ দল। তবে এসব নাটকীয় ঘটনার পরও মোস্তাফিজ যে আবার আইপিএলের মঞ্চে ফিরতে আগ্রহী, তা স্পষ্ট হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী মৌসুমের মিনি নিলামের জন্য তিনি নাম নিবন্ধন করেছেন। এ বিষয়ে মোস্তাফিজ কেবল সংক্ষিপ্ত মন্তব্য করেছেন—‘লেট ইট গো’। মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তুলকালাম কাণ্ডই ঘটে গিয়েছিল গত বছর। এরপর প্রশ্ন উঠেছিল, মোস্তাফিজকে কি আর কখনো আইপিএলে দেখা যাবে। সেই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। আইপিএলে এ পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। মোস্তাফিজের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারও আগামী মৌসুমের নিলামে নাম লেখানোর প্রস্তুতি নিচ্ছেন।

আইপিএলে সাকিব আল হাসানের পর সবচেয়ে পরিচিত বাংলাদেশি মুখ মোস্তাফিজ।

এখন পর্যন্ত মোট ৯ মৌসুম তিনি খেলেছেন পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। ২০১৬ সালে আইপিএল অভিষেকেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি, যা এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে একমাত্র ঘটনা। সব মিলিয়ে এ পর্যন্ত ৬০টি আইপিএল ম্যাচে ওভারপ্রতি ৮.১৩ রান খরচ করে মোস্তাফিজ নিয়েছেন ৬০টি উইকেট। শুধু মোস্তাফিজ নয়, নিলামের জন্য বাংলাদেশ থেকে আরও ৬-৭ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন বলে জানা গেছে। এর মধ্যে পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটসম্যান তাওহীদ হৃদয়ের নাম শোনা যাচ্ছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত খেলোয়াড়রা নিবন্ধনের সুযোগ পাবেন।

ভারতের গোয়ায় আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে মেগা নিলামের মতো পুরো দল নতুন করে সাজানোর সুযোগ নেই। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের সাথে নতুন ক্রিকেটারদের যুক্ত করে দল পূর্ণ করবে। নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের খেলোয়াড় সংখ্যা সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৫ জন হতে পারবে। বিদেশি খেলোয়াড় রাখা যাবে সর্বোচ্চ ৮ জন। ২০২৭ মৌসুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মোট বাজেট বরাদ্দ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। তবে নিলামে প্রতিটি দলের হাতে ঠিক কত টাকা অবশিষ্ট থাকবে, তা এখনই বলা যাচ্ছে না। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ