শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ কার্যক্রম মিস ইউনিভার্স মঞ্চে সামিরা খান মাহি: জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল করা হবে: প্রতিমন্ত্রী সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি রংপুরে ঘরে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী দেশে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিলেন কোলেট ক্রেস গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির গাড়িবহর ক্ষতিগ্রস্ত, আহত শতাধিক

সারাদেশে বন্ধ ৩৮১টি শিল্প কারখানা: শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রতিবেদকের নাম

সারাদেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন মোট ৩৮১টি শিল্প কারখানা বর্তমানে রুগ্ন বা বন্ধ অবস্থায় রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। সংসদে প্রশ্নোত্তর পর্বে সৈয়দ জয়নুল আবেদীন জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকায় শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে।

সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন তার নির্বাচনী এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান কারখানার সংখ্যা, সচল ও বন্ধ থাকা প্রতিষ্ঠানের তথ্য এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সরকারি পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছিলেন।

জবাবে শিল্পমন্ত্রী জানান, বিসিক সাধারণত শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে যেখানে বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে শিল্প কারখানা স্থাপন করেন। শ্যামপুর শিল্পাঞ্চলে বিসিকের আওতা বহির্ভূত অনেক কারখানা থাকায় সেখানকার পূর্ণাঙ্গ তথ্য বিসিকের কাছে নেই। তবে তিনি নিশ্চিত করেন যে, শ্যামপুর শিল্পাঞ্চলে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যার উভয়ই বর্তমানে বন্ধ।

বিসিকের সামগ্রিক চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, সারাদেশে মোট ৮৪টি বিসিক শিল্পনগরী রয়েছে। এর অধীনে থাকা ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লটে বেসরকারি উদ্যোগের মাধ্যমে মোট ৬ হাজার ৩৪৪টি কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে ৩৮১টি প্রতিষ্ঠান রুগ্ন বা বন্ধ রয়েছে। তবে সরকার এগুলো চালুর উদ্যোগ নিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বন্ধ থাকা ২২টি কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত ২২টি কারখানা চালু করা হয়েছে।’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ