গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন রোগী প্রাণ হারিয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিভাগওয়ারী তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত একদিনে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজনের করে মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গজনিত কারণে এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১১৯৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন এবং উপসর্গ পাওয়া গেছে এক হাজার ২৭২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই লাখ ১০ হাজার ৪০১ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ।