বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ডিলারের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো প্রভাব আমলে না নিয়ে অনিয়মের প্রমাণ মিললে সরাসরি ডিলারশিপ বাতিল ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ডিলারের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করেই ডিলারশিপ বাতিলসহ দোষীদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে প্রতিমন্ত্রী স্থানীয় ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যশোরের চিকিৎসা সেবার মান উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী জুন মাস থেকে যশোরে পূর্ণাঙ্গভাবে করোনারি কেয়ার ইউনিট কার্যক্রম শুরু হবে। এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে যশোর জেনারেল হাসপাতালে সরকারি উদ্যোগে কিডনি ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।