সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

বঙ্গোপসাগরে নিম্নচাপ: চার সমুদ্রবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদকের নাম

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। রোববার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।

নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে বাতাসের এই গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া জেলে ও সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত সরকারি আবহাওয়ার বুলেটিন অনুসরণ করার এবং নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ