সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

রাজধানীর খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত চলে এসব অভিযান। গোপালগঞ্জে লগি–বইঠা, রামদা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর। গোপালগঞ্জে আ.লীগ অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোর হবে সরকার।

খিলগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় তিলপাপাড়া এলাকায় চালানো এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)।

ডিএমপি জানিয়েছে, শওকত আলী মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক, জেহাদুল ইসলাম আওয়ামী লীগের সদস্য এবং সুমন খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। গ্রেপ্তার তিনজনকে দ্রুত আদালতে সোপর্দ করা হচ্ছে।

ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপ-দপ্তর সম্পাদক জুবায়ের। স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, তারা ধানমন্ডিতে আত্মগোপনে ছিলেন।

এদিকে রাজধানীর রূপনগরে মিছিল করার প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোর পাঁচটার পর রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে পুলিশ তাঁদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ