সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি

প্রতিবেদকের নাম

সরকারি স্বাস্থ্যসেবা খাতে সুশাসন ও জবাবদিহির অভাব এবং ব্যাপক অনিয়মের চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) সাম্প্রতিক গবেষণায়।

রোববার ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রকাশিত বিএইচডব্লিউর ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে যে, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের কমিশন বাবদ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকার লেনদেন হয়। ১৯১ পৃষ্ঠার এই বিশাল প্রতিবেদনে ১৭ জন গবেষকের ১১টি অধ্যায়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন সংকট ও দুর্নীতির দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনটির সম্পাদনায় যুক্ত ছিলেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আইসিডিডিআর,বির ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন। গবেষণার হিসাব অনুযায়ী, দেশের বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে। প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা)।

গবেষণা অনুযায়ী, সরকারি হাসপাতালের চিকিৎসকদের একাংশ রোগীদের নানা অজুহাতে বেসরকারি ক্লিনিকে বা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠাচ্ছেন, যার বিনিময়ে তারা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন গ্রহণ করছেন। এই কমিশন বাণিজ্য স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল ও হয়রানিমূলক করে তুলেছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, কমিশন বাণিজ্যের এই বিশাল অংকের পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।

তদারকির অভাব ও দুর্নীতি কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই; সরকারি কেনাকাটায়ও এর প্রভাব স্পষ্ট। কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) মাধ্যমে সরঞ্জাম কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এমনকি কিছু সরঞ্জাম বাজারমূল্যের তুলনায় ১৮ গুণ বেশি দামে কেনার নজিরও পাওয়া গেছে। প্রতিবেদনে সরকারি হাসপাতালের সেবাপ্রত্যাশী রোগীদের হয়রানি, দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্রের বিনিময়ে অবৈধ অর্থ আদায়ের মতো ঘটনাগুলোও উঠে এসেছে।

হাসপাতালগুলোতে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতিও সেবাপ্রদানের অন্যতম বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। আকস্মিক পরিদর্শনে সরকারি হাসপাতালের প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অনেক ক্ষেত্রে দেখা গেছে, দায়িত্ব পালন না করেও তারা নিয়মিত সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। এছাড়া স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতার কারণেও সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাটি এই অব্যবস্থাপনার একটি বড় প্রমাণ। এমন একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন হাসপাতালের এক ওয়ার্ডবয়। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতাও চরম পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ১৭২টি অভিযোগ জমা পড়লেও মাত্র ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। এখনো ৭৯টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে। এদিকে মেডিকেল কলেজের সংখ্যা ২০১০ সালের ৬২টি থেকে বেড়ে ২০২২-২৩ সালে ১১৮টিতে দাঁড়ালেও, মান নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থা সেই অনুপাতে শক্তিশালী হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। ঘটনার পর ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্য জায়গায় বদলি করা হয়। কিন্তু এই সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার উন্নতি হয়নি।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, কেবল শাস্তি দিয়ে দুর্নীতি দূর করা সম্ভব নয়, বরং স্বাস্থ্য খাতের সামগ্রিক কাঠামোগত সংস্কার প্রয়োজন। অনিয়মকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি থেকে দূর করার ওপর গুরুত্ব দেন ডা. শামস এল আরেফিন। তিনি মনে করেন, দুর্বল সুশাসন, স্বার্থের সংঘাত এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়হীনতাই দুর্নীতির মূল কারণ। প্রতিবেদনে বিএমডিসিসহ ছয়টি নিয়ন্ত্রক সংস্থায় আমলা ও সংসদ সদস্যদের আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই। পাশাপাশি অনিয়মকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও দুর্নীতিকে উৎসাহিত করছে। সততা ও নৈতিকতাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তার মতে, আর্থিক অনিয়ম কিংবা দরপত্রে কারসাজির পাশাপাশি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অংশ।

স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ফেরাতে বেশ কিছু জোরালো সংস্কার প্রস্তাব দিয়েছে বিএইচডব্লিউ। এর মধ্যে অন্যতম হলো, চিকিৎসকদের কমিশন বাণিজ্য আইনত নিষিদ্ধ করা এবং ওষুধ ও সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে তাদের আর্থিক সম্পর্কের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা। এছাড়া স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও সুপারিশ করা হয়েছে যে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোতে রোগী ও জনগণের প্রতিনিধিত্ব বাড়ানো এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কেনাকাটার প্রতিটি ধাপের স্বচ্ছতা নিশ্চিত করা, তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়া এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্বরত কর্মীদের জন্য প্রণোদনা চালুর বিষয়েও প্রতিবেদনে গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ