সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ

প্রতিবেদকের নাম

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ১৪তম সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন বরং অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। রাজনৈতিক অস্থিরতা বা বড় কোনো রাজনৈতিক ইস্যু স্থানীয় নির্বাচনের ওপর ছায়া ফেলবে না বলেই ইসি মনে করছে। আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৪তম কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কমিশন সভায় ইউপি নির্বাচনের ধাপ এবং ইউনিয়নগুলোর সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সানাউল্লাহ জানান, নির্বাচনের পাঁচ ধাপের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলায় ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলায় ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলায় ১ হাজার ১৩টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলায় ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলায় ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে, যাতে আইনি বা অন্য কোনো জটিলতায় ভোট পিছিয়ে গেলে পরবর্তী সময়ে তা সমন্বয় করা সহজ হয়। নির্দিষ্ট ইউনিয়নগুলোর নির্বাচনের তারিখ আগামী বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনার লক্ষ্যে জাতীয় নির্বাচনের মতো এবারও দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোর সঙ্গে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগে তিন দিনব্যাপী এই সংলাপ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ