সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের নাম

মহান বিজয় দিবস ২০২৬ উদযাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় বিজয় দিবস উদযাপনের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপিসহ সর্বস্তরের মানুষের স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশসহ সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে। পাশাপাশি যানজট নিরসনে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়কসহ স্মৃতিসৌধ এলাকার আশপাশের সড়কে যান চলাচল সুশৃঙ্খল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানস্থলগুলোতে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে বিশেষ শাখাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতি সামাল দিতে অগ্নিনির্বাপণী গাড়িসহ প্রয়োজনীয় জনবল মোতায়েন রাখা হবে। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান ও বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, যেখানে আগত অতিথি ও তাদের যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নিয়ে বিজয় দিবসের নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ